Home প্রচ্ছদ মেহজাবীন-মালাইকা দুই বোনই আর্জেন্টিনার কট্টর সমর্থক

মেহজাবীন-মালাইকা দুই বোনই আর্জেন্টিনার কট্টর সমর্থক

Share
সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ উন্মাদনা। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় এই মহোৎসবের। আর এই বিশ্বকাপ জ্বর ছুঁয়ে গেছে দেশের শোবিজ তারকাদেরও। সাধারণ দর্শকদের মতো তারকারাও মেতে উঠেছেন প্রিয় দল আর পছন্দের তারকাকে নিয়ে।
দুই বাংলায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফুটবলে কট্টর ‘আলবিসেলেস্তে’ সমর্থক। কিংবদন্তি লিওনেল মেসির খেলার জাদুতে মুগ্ধ মেহজাবীন প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখতে ২০২৪ সালে উড়াল দিয়েছিলেন আমেরিকায়। সেখানে মাঠে বসে উপভোগ করেছিলেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ঐতিহাসিক মুহূর্ত।
সে সময় নিজের অনুভূতি প্রকাশ করে মেহজাবীন গণমাধ্যমকে বলেছিলেন, মূলত মেসির খেলা আমি ভীষণ পছন্দ করি। মেসির ম্যাজিক সবসময়ই আমাকে টানে। ২০১১ সালে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন প্রথমবার তাঁর খেলা সরাসরি দেখার সুযোগ হয়েছিল। আর ২০২৪ সালে এসে দ্বিতীয়বারের মতো মাঠে বসে তার খেলা উপভোগ করলাম।
বোনের দেখাদেখি মেহজাবীনের ছোট বোন, শোবিজের নতুন মুখ মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার পাড় ভক্ত। সম্প্রতি কয়েকটি নাটকে অভিনয় করে আলোচনায় আসা মালাইকাও কোমর বেঁধে নেমেছেন প্রিয় দলের সমর্থনে। বিশ্বকাপ শুরুর ঠিক আগের মুহূর্তেই সংগ্রহ করেছেন আর্জেন্টিনার নতুন জার্সি। জার্সি হাতে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আগেই।
আর আজ বিশ্বকাপ শুরুর দিন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো আরেকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মালাইকা লিখেছেন, আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ? তার এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও মেতে উঠেছেন বিশ্বকাপ আড্ডায়, জানাচ্ছেন নিজেদের পছন্দের দলের নাম।
উল্লেখ্য, মালাইকা চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে সদ্য সমাপ্ত ঈদের বিশেষ নাটক ‘অভিযান’-এ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই নাটকে মালাইকার সঙ্গে আরও অভিনয় করেছেন খাইরুল বাসার, ফররুখ আহমেদ রেহান, অ্যালেন শুভ্র এবং সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...