Home প্রচ্ছদ বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

Share
টালিউড থেকে বলিউড— নিজের অভিনয়শৈলী আর সাহসী চরিত্রের সাবলীল উপস্থাপনায় দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও কুড়িয়েছেন প্রশংসা। তবে এবার কোনো সিনেমা বা ওটিটি প্রজেক্ট নয়, নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং নতুন করে বিয়ের পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে অকপট ও খোলামেলা কথা বলেছেন এই তারকা।
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের বিশেষ টকশোতে অংশ নিয়ে নিজের সিঙ্গেল লাইফ এবং মনের মতো জীবনসঙ্গী খোঁজার বিষয়টি প্রকাশ করেন বাঁধন। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো লুকোছাপা না করেই বলেন, ‘হ্যাঁ, ডেফিনেটলি তাঁর সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটা দীর্ঘ চার বছর স্থায়ী হয়েছিল।’
পরবর্তীতে নতুন করে প্রেম বা জীবন গুছানোর পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে এই লাস্যময়ী অভিনেত্রী জানান, গত বছরই তিনি বিয়ের ব্যাপারে বেশ জোরালো সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি মনের মতো একজনকে প্রায় পেয়েও গিয়েছিলেন তিনি।
সেই মজার ও আক্ষেপের অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন হেসে বলেন,‘মাঝখানে সত্যিই বিয়ে করতে চেয়েছিলাম। এর জন্য আশেপাশে প্রচুর ছেলেও খুঁজলাম, কিন্তু পারফেক্ট পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি মনমতো কাউকে পাই, তবে আবার প্রেম করব। আমি মূলত প্রেমের মধ্যে থাকতে ভালোবাসি। বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্তু জীবন কাটানোর জন্য তো সেই মাপের মানুষ পেতে হবে।’
বিয়ের পাত্র ‘ভেগে যাওয়ার’ এক মজার কিচ্ছা শুনিয়ে তিনি আরও বলেন, ‘একজন ছেলেকে পেয়েছিলাম, যাঁর মা আমাকে ভীষণ পছন্দ করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ছেলেই ভেগে গেছে! যেহেতু সে ভেগে গেছে, তাই বিয়ে করার মতো পাত্র এখনো আমার কপালে জুটল না। প্রেম করার মতো বা আড্ডা দেওয়ার মতো ছেলে পাওয়া যায়, তবে সারাজীবন একসাথে থাকার জন্য বিয়ের পাত্র পাওয়াটা আসলেই খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ।’
পর্দায় কাজের ব্যস্ততা নিয়ে জানা গেছে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের তারকাবহুল ওয়েব ফিল্ম ‘বনলতা এক্সপ্রেস’-এ এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বাঁধন। এই মুহূর্তে নতুন কাজের চিত্রনাট্য নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের এই মিষ্টি স্বীকারোক্তির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নেটিজেন ও ভক্তদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছেন এই অভিনেত্রী।
তথ্যসুত্রঃ সময়ের আলো
Related Articles

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।...

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

দেশের সাধারণ জনগণের প্রতিটি সুনির্দিষ্ট প্রত্যাশা ও মৌলিক দাবি পূরণ করতে বর্তমান...

সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী

বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...

‘ডোনাল্ড ট্রাম্পের’ নাম ভুল লেখায় বদলি হলেন চিড়িয়াখানার কিউরেটর

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত রয়েছে বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে এর...