Home জাতীয় শিশু ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা, অবশেষে গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

শিশু ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা, অবশেষে গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

Share

নেত্রকোণার মদন উপজেলায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী (১১) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বুধবার (০৬ মে) ভোর রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার সোনামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নেত্রকোণার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার ছাত্রী। গত ২ অক্টোবর ২০২৫ তারিখে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী তাকে ঝাড়ু দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

​পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে গত ১৮ এপ্রিল তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় দেখা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার ভোর ৪:১৫ মিনিটে গৌরীপুরের সোনামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...