Home আন্তর্জাতিক ৫৭ দিন পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

৫৭ দিন পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

Share

ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু করা হয়েছে। যুদ্ধের জেরে দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর বিমানবন্দরটি থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা করলে আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে ইরানের প্রধান বিমানবন্দরটি বন্ধ থাকে। এ সময় অন্যান্য বিমানবন্দর চালু করা গেলেও সেটি সচল করা সম্ভব হচ্ছিল। অবশেষে সংস্কারকাজের পর ফ্লাইট শুরু হলো।

বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে তা ১০ থেকে ১৫টিতে নেমেছে। তবে ধীরে ধীরে কার্যক্রম বাড়ছে।

দেশজুড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই এ বিমানবন্দর সচল করা হয়েছে। তেহরানের দ্বিতীয় বিমানবন্দর ‘মেহরাবাদ’ যুদ্ধে বারবার হামলার শিকার হয়েছে। অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত হয় এ বিমানবন্দর। এছাড়া তাবরিজ ও উর্মিয়ার মতো দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...