Home অর্থ ও বাণিজ্য এনআরবি ব্যাংকে নতুন এমডি

এনআরবি ব্যাংকে নতুন এমডি

Share

মামুন মাহমুদ শাহ এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ২০১৯ সালে ব্যাংকটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রোবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন মামুন মাহমুদ শাহ। তিনি আইসিবি ইসলামী ব্যাংক, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্দলিজ ব্যাংকে কর্মরত ছিলেন।

Related Articles

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে...

উদ্বোধনের মধ্যে দিয়ে আজ শুরু হলো ,বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬

দেশের হালকা প্রকৌশল শিল্পের আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের প্রসারে তিন দিনব্যাপী...

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয় করার কারণে চালের দাম বেড়েছে বলে...

স্বর্ণের সর্বোচ্চ দামে নতুন ইতিহাস, যত টাকা বাড়লো

স্বর্ণের দাম আবার বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ২২ ক্যারেটের প্রতিভরি (১১...