Home অন্যান্য ক্যাম্পাস ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মেঘমল্লার বসু

ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মেঘমল্লার বসু

Share

ঘুমের ওষুধ খেয়ে জ্ঞান হারিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক মেঘমল্লার বসু। তবে এটি আত্মহত্যার চেষ্টা কিনা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ছাত্র ইউনিয়নের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতিদিনই ঘুমের ওষুধ সেবন করেন মেঘমল্লার বসু। বৃহস্পতিবার রাতেও ২০ ঘুমের ট্যাবলেট সেবন করেন তিনি। এতে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন তারা।

জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, এখনো সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, অপারেশনের পর থেকে মেঘমল্লার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি কিছু ঘুমের ওষুধ সেবন করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...