Home জাতীয় বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত

বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত

Share

তিন দিনব্যাপী বাংলাদেশ লাইট ইন্জিনিয়ারিং এক্সপো- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান আজ ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এ অনুষ্ঠিত হয়। এই মেলার মাধ্যমে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন এবং সক্ষমতা তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন শেখ মো. আব্দুর রহমান, যুগ্ম সচিব ও EC4J প্রকল্পের উপ-পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব লিয়াকত আলী, উপদেষ্টা, বাইশিমাস, সাবেক কাউন্সিলর, ৪১ নং ওয়ার্ড, ঢাকা, দক্ষিণ সিটি কর্পোরেশন, মো. আব্দুর রাজ্জাক, সভাপতি, বাইশিমাস, জনাব রাজু আহমেদ, সহ-সভাপতি, বাইশিমাস।

বক্তব্যে শেখ মো. আব্দুর রহমান বলেন, BLE Expo-26 বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে আন্তর্জাতিক মানের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি উল্লেখ করেন যে এই শিল্প দেশের অবকাঠামো, উৎপাদন ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দ্রুত প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সার্কুলার ইকোনমি ও রিসাইক্লিং শিল্পে উদ্ভাবন ও বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মেলায় ৬৭টি স্টল এবং ৪৫টির বেশি সংগঠন অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের শিল্প সক্ষমতার স্বীকৃতি বহন করে।

বক্তব্যে জনাব লিয়াকত আলী বলেন, BLE Expo-26  প্রমাণ করেছে যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প দেশের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং রপ্তানিমুখী শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সভাপতির বক্তব্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, BLE Expo-26  শুধু একটি প্রদর্শনী নয়; এটি প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনার মিলনমেলা। এই মেলা দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্কিং জোরদার করেছে, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে এবং স্থানীয় উৎপাদকদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি সঙ্গে পরিচিত করেছে।

সমাপনী বক্তব্যে জনাব রাজু আহমেদ, সহ-সভাপতি, বাইশিমাস, দেশি ও বিদেশি সকল প্রদর্শক, অংশগ্রহণকারী, স্পনসর, অংশীদার এবং দর্শনার্থীদের ধন্যবাদ জানান। তিনি BLE Expo-26 সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সকল স্টেকহোল্ডারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও টেকসই উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...