Home আন্তর্জাতিক তীব্র শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ১০ জন নিহত

তীব্র শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ১০ জন নিহত

Share

স্মরণকালের অন্যতম ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এর কবলে বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে কয়েক’শ ফ্লাইট, বিদ্যুৎ বিভ্রাটে বিঘ্ন ঘটছে দৈনন্দিন কাজে।

আর্কটিক শীতল বায়ুপ্রবাহের কারণে কয়েকদিন ধরে তাপমাত্রা বিপজ্জনকভাবে কমতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

নিউইয়র্ক সিটিতে উল্লেখযোগ্য সংখ্যক ভাসমান মানুষের বাস। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে। তারা তীব্র শীতের কারণে মারা গেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

টেক্সাসের কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। লুইজিয়ানায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া) দুজন মারা গেছেন বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ৮ লাখ ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। বেশিরভাগ দক্ষিণাঞ্চলের বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বরফের স্তরের কারণে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় ৩ লাখের বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। একইভাবে লুইজিয়ানা, মিসিসিপি ও জর্জিয়ায় কয়েক লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা ও নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বিপজ্জনক পরিস্থিতির কারণে বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। টেক্সাসের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগ এক্সে দেওয়া পোস্টে লিখেছে, ‘একান্ত প্রয়োজন না হলে রাস্তায় বের হবেন না।’

স্থানীয় সময় রোববার ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে ফিলাডেলফিয়া, নিউইয়র্ক ও বোস্টনের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে তুষার ও শিলাবৃষ্টি ঝরিয়েছে। কমপক্ষে ২০টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...