Home প্রচ্ছদ জিয়াউর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত ‘জিয়া বাড়ি’

জিয়াউর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত ‘জিয়া বাড়ি’

Share

আধুনিকতার ভিড়ে নীরবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হলুদ রঙের এক দোতলা বাড়ি। বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ীতে অবস্থিত এই বাড়িটি স্থানীয়দের কাছে বহুকাল ধরে পরিচিত ‘জিয়া বাড়ি’ নামে। ইতিহাস আর স্মৃতির ভার বয়ে আজও এই বাড়ি দাঁড়িয়ে আছে মহাকালের সাক্ষী হয়ে।

১৩০ বছরের পুরোনো এই বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত। তার পূর্বপুরুষরা ১৮৯৫ সালে এখানে একতলা পাকা বাড়ি নির্মাণ করেন। পরে ২০০২ সালে বাড়িটিকে দোতলা করা হয়। দেয়ালে আজও  খোদাই করা আছে নির্মাণের সেই ইতিহাস।

বাড়িটির প্রতিটি দেয়াল  যেন ইতিহাসের নীরব সাক্ষি। স্থানীয় বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়  শ্রেণিতে পড়ার সময় এখান থেকেই জীবনের পথচলা শুরু করেছিলেন জিয়াউর রহমান। পরিবারের বর্ণনায় জানা যায়, দাদা কামাল উদ্দিন মন্ডল আদর করে নাতির নাম রাখেন ‘জিয়াউর রহমান কমল’। ‘কমল’ ছিলো তার ডাকনাম।

বাড়ির  ভেতরে রয়েছে জিয়াউর রহমানের ব্যবহৃত খাট,  ড্রেসিং  টেবিল,  সোফাসহ কিছু আসবাবপত্র। পেছনে ঘাটসহ পুকুর, সামনে খোলা উঠান। বর্তমানে বাড়িটি  দেখভাল করছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসেন ইতিহাস ছুঁয়ে দেখতে।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর শহীদ জিয়াউর রহমানের পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে স্থানীয়রা অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন ঘরের ছেলের আগমনের।

সময় বদলেছে, বদলেছে গ্রাম। কিন্তু বদলায়নি এই বাড়ির ইতিহাস । বাগবাড়ীর এই  ‘জিয়া বাড়ি’ আজও দাঁড়িয়ে আছে মহাকালের সাক্ষী হয়ে শহীদ জিয়ার স্মৃতি আর বাংলাদেশের ইতিহাস বুকে ধারণ করে।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...