Home Uncategorized কারওয়ান বাজারে পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কারওয়ান বাজারে পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Share

এনইআইআর বাতিলের দাবি এবং ৪৫ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার মোড়ে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মুঠোফোন ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় মুহূর্মহূ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে কাওরান বাজার মোড়ে অবস্থান নেন মুঠোফোন ব্যবসায়ীরা। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বাংলা মটরের দিকে ছত্রভঙ্গ করে। পরে, কাওরান বাজার মোড়ে অবস্থান নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে তাদের বসুন্ধরার দিকে দিকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় কয়েকজন ব্যবসায়ী জানান, ৫৭ শতাংশ ভ্যাট বাড়ানোর ফলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এ সময় সরকারের কাছে ৫৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে ১০ শতাংশ এ কার্যকরের দাবি জানান তারা। আন্দোলনরত ব্যবসায়ীদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...