Home Uncategorized তীব্র শীতের রাতে রাস্তায় ফেলে গেছে বাবা-মা, ছোট ভাইকে আগলে রেখেছে ৪ বছরের বোন

তীব্র শীতের রাতে রাস্তায় ফেলে গেছে বাবা-মা, ছোট ভাইকে আগলে রেখেছে ৪ বছরের বোন

Share

কনকনে এই শীতের রাতে অসুস্থ দুই সন্তানকে সড়কের পাশে রেখে চলে গেছেন পাষণ্ড মা-বাবা। এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী ছোট ভাইকে উদ্ধার করে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। এ সময় শীতে শিশু আয়শাকে তার ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়।

গত রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান মহিম উদ্দিন। তিনি জানান, ‘সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি।’

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শার (৪) ভাষ্যমতে, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শা জানায়, তাদের মা-বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।

মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।

আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...