Home Uncategorized গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

Share

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় ঝালকাঠির নলছিটি পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের ‘খাসমহল’ বাসায় জানালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফ ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগম বলেন, ‘ফজরের নামাজের পর আমার ছেলে ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে বাসায় চুরি হয়েছে বলে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার জানালা ভাঙা দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি মালামাল সবকিছু নিয়ে গেছে।’

স্থানীয়রা জানান, বাসার লোকজন না থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। এই বাসায় শরিফ ওসমান হাদির মা, ছোট বোন ও ভগ্নিপতি বসবাস করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত শুরু করেছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাতে শহরে আমাদের নিয়মিত টিম টহলে ছিল। আমরা গুরুত্বের সাথে খোঁজ নিচ্ছি।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...