Home জাতীয় আইজিপি বাহারুলকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শহীদ পিন্টু পরিষদের

আইজিপি বাহারুলকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শহীদ পিন্টু পরিষদের

Share

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে হত্যায় জড়িত থাকার অভিযোগে বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান আইজিপি বিডিআর হত্যাকাণ্ডের সময় গোয়েন্দা প্রধান ছিলেন। তিনি পলাতক হাসিনার আস্থাভাজন, তার নির্দেশে নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে মিথ্যা মামলায় জড়িয়ে তিলে তিলে জেলখানায় হত্যা করা হয়েছে। আইজিপি বাহারুল আলমকে গ্রেফতার করা না হলে আন্দোলনে যাবে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসেছেন। আইজিপি বাহারুল আলমকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
Related Articles

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...