Home Uncategorized এবারও বিএনপির প্রার্থিতা পেলেন না শিল্পী মনির খান, যা বললেন

এবারও বিএনপির প্রার্থিতা পেলেন না শিল্পী মনির খান, যা বললেন

Share

দীর্ঘ তিন দশক ধরে দারুণ সব গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। দুর্দান্ত সব গানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এ গুণী শিল্পী। সংগীতের প্রতি যেমন ভীষণ অনুরাগী, একইভাবে সক্রিয় রাজনীতিতে তিনি। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সময় দিয়েছেন।

মনির খান বিভিন্ন সময় জানিয়েছেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ক্যারিয়ারের সেরা সময়ও সরব ছিলেন দলটির রাজনীতিতে। ফলশ্রুতিতে একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

‘অঞ্জনা’ খ্যাত এ গায়ক রাজনীতিবিদ থেকে এবার নিজ নির্বাচনি এলাকা ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় অন্যজনকে নির্বাচন করা হয়েছে। দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে মেহেদী হাসান রনিকে।

এর আগে একবার মনোনয়ন চেয়ে না পাওয়ার অভিজ্ঞতার মুখে পড়েছিলেন মনির খান। ওই সময় অভিমানও দেখিয়েছিলেন তিনি। কিন্তু এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকলেও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। যা এখন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেওয়া শিল্পীকে।

 

 

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টা ৪০মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ছবিতে ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মেহেদী হাসান রনি ও গায়ক একসঙ্গে আছেন। ক্যাপশনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা লিখেছেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।’

Related Articles

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...