Home প্রচ্ছদ ‘নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনও মূল্য নেই’

‘নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনও মূল্য নেই’

Share

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনও মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডের একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না। জামায়াত যা করতে পারবে তাই বলে। জামায়াত ক্ষমতায় গেলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া হবে। জামায়াতের আমীর বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত যে কোনো অপরাধের বিরুদ্ধে। কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা, নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন এবং অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করেনা।

Related Articles

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে সূচনা আর্জেন্টিনার

বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আরও স্মরণীয় করে তুলতে যেন নতুন করে জ্বলে...

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

আর কয়েক ঘণ্টা বাদেই টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে...

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির...

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই ইরান দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে...