Home প্রচ্ছদ জুলাই সনদ বাস্তবায়ন, আজ ঢাকায় জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন, আজ ঢাকায় জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ

Share

জুলাই জাতীয় সনদে সই করার পর এবার সনদ বাস্তবায়নে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ আট দল। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আজ সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল রয়েছে।

এছাড়াও ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে তারা।

সংবাদ সম্মেলনে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

সনদ সইয়ের পর কেন কর্মসূচি

গত শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদে সই করে জামায়াত, ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিস। সই করার পরও কেন আন্দোলন– এমন প্রশ্নে গোলাম পরওয়ার বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট। যেসব সংস্কারে আমরা সবাই একমত, সেজন্য স্বাক্ষর করেছি। এখনও সনদ বাস্তবায়নের কাজ বাকি। তাই সনদকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে। তারপর জাতীয় নির্বাচন।

Related Articles

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, জানা গেল পাত্রের পরিচয়!

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’...

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে...

শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ

২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী...

তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...