Home অন্যান্য ক্যাম্পাস সাম্য হত্যার ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

সাম্য হত্যার ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ‘প্রকৃত’ অপরাধীদের ধরতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ রোববার দুপুর ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে এ সময় বেঁধে দেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। ‘সাম্যের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে’ সাদা দল এই মানববন্ধনের আয়োজন করে।

মোর্শেদ হাসান খান বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে ‘প্রকৃত’ হত্যাকারীকে বের করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কারও ব্যক্তিস্বার্থে কাজ করবো না। সাম্য হত্যার মোটিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটা গ্রুপ। আগে সাম্য হত্যার খুনিদের বিচার হবে। আমি প্রশাসনকে অনুরোধ করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যার ঘটনা ঘটেছে, আপনি সাম্য হত্যার বিচার থেকে শুরু করুন।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে আলটিমেটাম দিয়ে আসবেন, আমার সন্তান হত্যার বিচার চাই। সরকারের কাছে স্ট্যান্ড নেন, আমরা সরকারের কাছে বলবো; প্রকৃত হত্যাকারীকে ধরতে হবে। সাম্যকে হত্যা করা হয়েছে আজকে পাঁচদিন পূর্ণ হলো, এই পাঁচদিনে আমরা সো কল্ড আইওয়াশ এরেস্ট দেখেছি, আমরা এটা মানতে রাজি না। প্রকৃত হত্যাকারীকে ধরতে হবে।

মানববন্ধনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, একজন শিক্ষকের কাছে ছাত্রের লাশ অত্যন্ত ভারী। ক্যাম্পাসে আমার ছাত্র দুবৃর্ত্তের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করছে, আমরা ক্যাম্পাসে নিরাপদে বিচরণ করতে পারছি না। ক্যাম্পাস নিরাপদ না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে হবে। শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস কখন কে ঘাপ্টি মেরে থাকবে; আমরা জানি না। ক্যাম্পাসকে নিরাপদ করুন।

 

সাদা দলের সদস্যসচিব অধ্যাপক মহিউদ্দীনের সঞ্চালনায় মানবন্ধনে সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ নাজমুল হোসাইন বক্তব্য দেন। এ সময় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারসহ সাদা দলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...