Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর চট্টগ্রাম চট্টগ্রামে এবার ব্যাটারি রিকশা উল্টে খালে, রক্ষা পেলেন চালক-যাত্রী

চট্টগ্রামে এবার ব্যাটারি রিকশা উল্টে খালে, রক্ষা পেলেন চালক-যাত্রী

Share

চট্টগ্রামে পাঁচদিনের ব্যবধানে যাত্রীসহ খালে উল্টে পড়েছে ব্যাটারিচালিত একটি রিকশা। বুধবার নগরের হালিশহর থানার গলাচিপা পাড়ার মহেশখালে এ ঘটনা ঘটে। এ সময় চালক ও যাত্রীদের উদ্ধার করেছে স্থানীয় লোকজন। তবে কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। খালটিতে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুই পুরুষ যাত্রীসহ একটি ব্যাটারিচালিত রিকশা হালিশহর থানার সামনে মহেশখালে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, ‘অতিরিক্ত গতিতে চলছিল অটোরিকশাটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডানে সরে গিয়ে পাশের খালে পড়ে যায়। চালক তাৎক্ষণিকভাবে লাফিয়ে রক্ষা পান। যাত্রীসহ অটোরিকশাটি খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। তারা সেখান থেকে চলে যাওয়ায় তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।’

১৮ এপ্রিল নগরের চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে প্যাডেলচালিত একটি রিকশা উল্টে খালে পড়ে। এতে ছয় মাসের শিশু সেহেরিজ খালের পানিতে তলিয়ে যায়। ১৪ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...