Home অন্যান্য গণমাধ্যম আরইউজের সভাপতি রফিকুল, সম্পাদক তানজিমুল

আরইউজের সভাপতি রফিকুল, সম্পাদক তানজিমুল

Share

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রিবার্ষিক নির্বাচনে রফিকুল ইসলাম সভাপতি ও তানজিমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রফিকুল ইসলাম দৈনিক কালের কণ্ঠের রাজশাহীস্থ নিজস্ব প্রতিবেদক ও সাধারণ সম্পাদক তানজিমুল হক দৈনিক যুগান্তের রাজশাহী ব্যুরো স্টাফ হিসেবে কর্মরত আছেন।

গত ২৬ ডিসেম্বর আরইউজের ত্রিবার্ষিক নির্বাচনে রফিক ও মামুন উভয়ই ৩২টি করে ভোট পাওয়ায় সভাপতি পদে ড্র হয়েছিল। ফলে এই পদটিতে শনিবার (২৩ জানুয়ারি) পুনরায় ভোটগ্রহণ হয়।

সভাপতি পদে রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকণ্ঠের মামুন-অর-রশিদ পেয়েছেন ৩১ ভোট।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি সোনালী সংবাদের তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সানশাইনের সরকার দুলাল মাহবুব, সদস্য সমকালের শরিফুল ইসলাম তোতা ও ইত্তেফাকের আনিসুজ্জামান।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সভাপতি পদে পুনরায় ভোটগ্রহণ হয়। ৬৯ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোট দেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

নির্বাচন শেষে বিদায়ী সভাপতি কাজী শাহেদ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...

ধর্ষণের ঘটনায় আজহারির স্ট্যাটাস

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।...

উত্তরার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, সেই যুগল দম্পতি নয়

ঢাকার উত্তরায় সম্প্রতি দম্পতির ওপর হামলার ঘটনায় নতুন দিক উন্মোচিত হয়েছে। মেহেবুল...

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...