Home খেলাধুলা সাকিব আল হাসান মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা চৌধুরী

সাকিব আল হাসান মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা চৌধুরী

Share

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন হামজা। খেলেছেন ক্লাবটির মূল দলের হয়েও। বর্তমানে ধারে তাঁর ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।

বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাড়ি যখন যেদিকে যাচ্ছেন হামজা চৌধুরী, টের পাচ্ছেন তাঁকে ঘিরে উন্মাদনা। হাজারো মানুষ ভিড় করছেন তাঁর বাড়ির সামনে। তাঁকে বরণ করে নিতে ছিল ফুলের তোড়া, ফ্লেয়ার ও পতাকা। বাংলাদেশে পা রেখেই ক্রীড়াঙ্গন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হামজা।

হামজাই কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? গত কয়েক দিন ধরে এই আলোচনাও আছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর তুলনাটা হচ্ছে মূলত ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে। দুজনের মধ্যে কার বেশি খ্যাতি, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে তখন প্রশ্নটা পৌঁছে গেছে হামজার কাছেও।

আজ সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে এই প্রশ্ন শুনে হেসে ফেলেন হামজা। এরপর তিনি বলেছেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’

অনেকেই ভাবতে পারেন, হামজার এই উত্তর হয়তো শুধুই বিনয়। কিন্তু সাকিব আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা। তাঁর খেলাও দেখেছেন। সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা, তা হামজা টের পেয়েছেন বাংলাদেশে পা রাখার আগেই।

 

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...