Home জাতীয় ঈদে বাজারে আসছে না নতুন নোট

ঈদে বাজারে আসছে না নতুন নোট

Share

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে না ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিছুদিন পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদে নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী মে মাসে নতুন ডিজাইনের নোট আসবে বলে জানা গেছে।

ঈদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনায় বিভিন্ন ব্যাংকের ঢাকার ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত এসব শাখা থেকে আগের ডিজাইনের ৫, ২০ ও ৫০ টাকা বাজারে ছাড়ার কথা বলা হয়। তবে সোমবার (১০ মার্চ) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগের ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, ফ্রেশ নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কেবল ব্যাংক শাখার মাধ্যমে নোট বিনিময় স্থগিত থাকবে তেমন না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার ফ্রেশ নোট পাবেন না।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে আগামী মে মাসে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন এরই মধ্যে ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে সাধারণভাবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। যে কারণে আগামী এপ্রিল কিংবা মে মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...