Home জাতীয় ঈদ উপলক্ষে মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা

ঈদ উপলক্ষে মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা

Share

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর চলতি মার্চ মাসের বেতন-ভাতা ২৩ মার্চ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার (৯ মার্চ) সকালে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সিনিয়র সহকারি সচিব আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের ২০২৫ সালের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।

বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এসআর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে...

এতো বজ্রপাত সুনামগঞ্জে, জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে।...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...