Home খেলাধুলা প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, কোথাও কি দেখা যাবে?

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, কোথাও কি দেখা যাবে?

Share

চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা শুরু হতে আর মাত্র একদিন বাকি। তবে তার আগেই আজ (সোমবার) দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দল শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচটি সমর্থকদের জন্য রয়েছে খারাপ খবর। সরাসরি সম্প্রচারে দেখা যাবে না শান্তদের ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বে ভালো করতে এই প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে টাইগাররা। পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। কোন লেন্থে বল করলে ব্যাটারদের জন্য কঠিন হয়, সেটাও বোঝার চেষ্টা থাকবে।’

অনেক দেশই এবার প্রস্তুতি ম্যাচ খেলছে না। ভারত তাদের মাটিতে ইংল্যান্ড সিরিজ শেষ করে প্রস্তুতি সেরেছে। পাকিস্তানও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে মূলপর্বে নামবে।

পাকিস্তান ‘এ’ দলের কারও নামই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে নেই। তবে অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ হারিস। তার সঙ্গে আছেন আমের জামাল, উসামা মীর, আব্দুল সামাদদের মতো তরুণরা।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, পারভেজ ইমন, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...