Home জাতীয় ৭ দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা

৭ দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা

Share
আগামী সাত দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের অধীনে সারাদেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিষয়ে তিনি বলেন, প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।
এ সময় উপদেষ্টা বলেন, দেওয়ানি ফৌজদারি আইনের সংস্কার হবে। ছয় মাসের মধ্যে সংশোধনযোগ্য সব আইন সংস্কারের কাজ শেষ করবে আইন মন্ত্রনালয়।
উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যার্পন আইন লঙ্ঘন করবে ভারত। তাকে ফেরত আনতে সব চেষ্টা চালাবে সরকার।
Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...