Home অর্থ ও বাণিজ্য সব ব্যাংকের এমডি, পরিচালকদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

সব ব্যাংকের এমডি, পরিচালকদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

Share

এখন থেকে প্রতিবছর সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি),পরিচালক ও তার নিচের দুই স্তরের কর্মকর্তাদের সব ধরনের সম্পদ বিবরণী স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তার পারিবারিক ব্যবসার তথ্যও দিতে বলা হয়েছে।

এসব তথ্য, সংশ্লিষ্ট বাংককে সংরক্ষণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) তারিখ দিয়ে এ সংক্রান্ত একটি সার্কুলার শুক্রবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৮ ধারার উপধারা (২)- এ বর্ণিত বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত ধারার বিধান পরিপালনের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কর্মকর্তাদের নিজ-নিজ বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণী প্রতি বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণীও জমা দিতে হবে।’

Related Articles

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে...

উদ্বোধনের মধ্যে দিয়ে আজ শুরু হলো ,বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬

দেশের হালকা প্রকৌশল শিল্পের আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের প্রসারে তিন দিনব্যাপী...

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয় করার কারণে চালের দাম বেড়েছে বলে...

স্বর্ণের সর্বোচ্চ দামে নতুন ইতিহাস, যত টাকা বাড়লো

স্বর্ণের দাম আবার বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ২২ ক্যারেটের প্রতিভরি (১১...