Home আন্তর্জাতিক ৩৫ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

৩৫ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

Share

করোনা মহামারির ঝুঁকিতে থাকা বিশ্বের ৩৫টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। তবে ওই দেশ থেকে কুয়েতে আসলে তাদের নিজ খরচে হোটেলে কোয়ারিন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। খবর-গালফ নিউজের।

রোববার থেকে দেশগুলোর নাগরিকরা সরাসরি কুয়েতে ভ্রমণ করতে পারবে। এর আগে গত শুক্রবার কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক সালেহ আল ফাদাঘি বলেন, ৩৫ দেশ থেকে আসা যাত্রীদের জন্য ৪৫টি হোটেল নির্দিষ্ট করে দেওয়া আছে। তাদের এসব হোটেলের মধ্য থেকে যেকোনো একটিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব হোটেলে থাকার জন্য ১৪ দিনের মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আবাসিক হোটেনে কোয়ারেন্টিনে নির্ধারিত ভাড়া হলো, পাঁচ তারকা হোটেলে দুই কক্ষ ৭২৫ কুয়েতি দিনার এবং এক কক্ষ ৫৯৫ কুয়েতি দিনার। আর চার তারকা হোটেলে দুই কক্ষ ৫৩০ দিনার এবং এক কক্ষ ৪০০ দিনার। তবে কুয়েতে চিকিৎসা নিতে আসা যাত্রীরা, কুয়েতের শিক্ষার্থীরা, ১৮ বছরের নিচে বয়সীরা ও কূটনৈতিক সফরে আসা ব্যক্তিরা এই নিয়মের অধীনে থাকবেন না।

কুয়েতে ভ্রমণে আসা যাত্রীদেরকে অবশ্যই হোটেল থাকার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া তাদের ‘কুয়েত মুসাফির আবেদনপত্র’-এ নিবন্ধন করতে হবে।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...