Home প্রচ্ছদ ৭৯ বছরেও শোয়ার্জনেগারের ফিট থাকার রহস্য

৭৯ বছরেও শোয়ার্জনেগারের ফিট থাকার রহস্য

Share

‘টার্মিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার হলিউড সিনেমার এক অবিসংবাদিত নাম। অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী এই কিংবদন্তি শুধু অভিনয় নয়, তার রয়েছে শরীরচর্চা ও রাজনীতিতেও এক অনন্য অধ্যায়। মাত্র ২০ বছর বয়সে ‘মি. ইউনিভার্স’ খেতাব জেতেন এবং পরে রেকর্ড সাতবার ‘মি. অলিম্পিয়া’ হয়ে বডিবিল্ডিং জগৎকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যান।

হলিউডের এই অ্যাকশন সুপারস্টার ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার সম্প্রতি তার ৭৯তম জন্মদিনে ভক্তদের জন্য নিয়ে এসেছেন এক অভিনব চমক। একই সঙ্গে জানিয়েছেন বুড়ো বয়সেও তার ফিট থাকার রহস্য। ৩০ জুলাই জন্মদিনে নিজের জন্য উপহার না চেয়ে, মানুষকে বছরজুড়ে নিয়মিত ব্যায়ামে উদ্বুদ্ধ করতে তিনি ছুড়ে দিয়েছেন এক বিশেষ চ্যালেঞ্জ।

অর্ধশতাব্দীর ফিটনেস অভিজ্ঞতা থেকে ‘টার্মিনেটর’ খ্যাত এই তারকার মতে, স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা ধরে রাখার আসল চাবিকাঠি শরীর ঠিক রাখা। এ লক্ষ্যে নিজের ‘পাম্প ক্লাব’ ফিটনেস অ্যাপের মাধ্যমে এক বিশেষ আর্থিক সুযোগ চালু করেছেন তিনি। এর আওতায় যেসব ভক্ত সারা বছর চারটি ওয়ার্কআউট পর্ব সফলভাবে শেষ করবেন, তারা জমাকৃত ১০০ ডলারের পুরোটাই ফেরত পাবেন। অর্থাৎ এক অর্থে বিনামূল্যে মিলবে এই প্রশিক্ষণ সুযোগ।

অ্যাকশন হিরো হিসেবে হলিউড মাতানো এই জীবন্ত কিংবদন্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে ফিট রাখতে ব্যায়াম ও খাদ্যাভ্যাসে এনেছেন বিশাল পরিবর্তন। যৌবনের সেই ভারী ওজন তোলার দিনগুলো থেকে সরে এসে এখন তিনি সুস্বাস্থ্য, জয়েন্টের যত্ন এবং দীর্ঘায়ু বজায় রাখার ওপর জোর দিচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এখন তিনি আঘাত এড়াতে তরুণ বয়সের সেই ভারী ডাম্বেল বা বারবেল ছেড়ে জিম মেশিনের ওপর নির্ভরশীল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘণ্টাখানেক সাইকেল চালানোর পর জিমে হালকা ব্যায়াম করেন, যাতে পেশিতে রক্ত সঞ্চালন বাড়ে। এত যেন জয়েন্টে চাপ না পড়ে, সেদিকেও খেয়াল রাখেন। ‘স্মার্টলি শরীরকে সচল রাখা, ক্ষয় করা নয়’—সপ্তাহে ছয় দিন এই দর্শন মেনে চলেন হলিউডের বেশ কিছু কালজয়ী সিনেমার এই কিংবদন্তি।

Related Articles

দেশব্যাপী এআই প্রশিক্ষণ কর্মসূচি শুরু, কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হবে তরুণরা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা...

দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ

দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক...

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল...

ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের...