Home Uncategorized ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির তিনি।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। এছাড়া, হাসপাতালে মির্জা আব্বাস তাকে দেখতে গেলে সেখানে অসদাচরণ করা হয়েছে। বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বিএনপি চুপ করে বসে থাকবে না।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...