Home Uncategorized ‘২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু’

‘২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু’

Share

পদ্মা সেতুর নির্মাণকাজে যে ধারাবাহিকতা আছে এর ফলে আগামী বছর জুনের মধ্যেই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চলছে এবং এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য। যদি কোনও মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ঠিক করা আছে ২০২২ সালের জুন পর্যন্ত।’ যদিও ২০২২ এর আগেই এ সংক্রান্ত কাজ শেষ হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ এর অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “মেয়াদ বৃদ্ধির সঙ্গে মূল সেতুর ফিজিক্যাল ওয়ার্ক সম্পর্কিত নয়। বড় ধরনের কোনও প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ ধরা হয় যাতে পরবর্তীতে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য তারা বাধ্য থাকে।” সেতুমন্ত্রী জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, জণগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সব অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

বিআরটিসি’র লোকসান কমাতে হবে

ওবায়দুল কাদের বিআরটিসি’র লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে নির্দেশ দেন। এ প্রতিষ্ঠানটিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...