Home আন্তর্জাতিক হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

Share

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে বিএনপি সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (০৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসিনার বক্তব্যে নিয়ে দেশটির সরকারের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন, উক্ত অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, ফোরামে প্রদত্ত বক্তব্যসমূহের প্রতি ভারতের কোনো সমর্থন নেই এবং বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সাংবিধানিক সরকারের বিষয়ে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না।

এ সময় তিনি আরও বলেন, ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সুত্রঃ কালবেলা

Related Articles

চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালী,...

আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন।...

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা

বছরজুড়েই নানা ঘটনায় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কয়েক...

খারাপ সময়ে মেসির আর্জেন্টিনাকে পাশে পেলেন ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলে ভিন্ন অবস্থান...