Home প্রচ্ছদ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

Share

শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার সঙ্গে এই বাজেটের পার্থক্য কী বলুন? শেখ হাসিনা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন, আপনারাও দিয়েছেন। এটি তো অন্তর্বর্তী সরকার, এটি ড. ইউনূসের সরকার, মানুষ জানে সৎ সরকার। এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে– এটি মানুষ জানতে চায়। এখন দেখছি, তাঁর (প্রধান উপদেষ্টা ড. ইউনূস) হাত দিয়েই ওই সমস্ত লুটেরা, ব্যাংক-ডাকাতরা তাদের কালো টাকা সাদা করার সুযোগ পাবে। তারা যদি কালো টাকা সাদা করতে পারে, তাতে স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সেক্টর যদি বঞ্চিত হয়, সামাজিক সুরক্ষা খাতে যদি বরাদ্দ কম থাকে, তাহলে তো মানুষের কল্যাণের কী হবে?

তিনি বলেন, ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেটের ২৩ শতাংশের ওপরে যাবে শুধু প্রশাসনের বেতনের জন্য। তাহলে গরিব মানুষের সামাজিক নিরাপত্তার জন্য আপনি কী রেখেছেন? সব টাকা, লাভের গুড় তো পিঁপড়ায় খেয়ে ফেলছে। তাহলে জনগণের জন্য কী করলেন? স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কম। আমার দরকার তো শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে।

আয়োজক সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ রুখতে রাজপথে সলিমুল্লাহ কলেজ ছাত্রদল

নিষিদ্ধ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা...

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।...