Home আজকের জেলা পরিক্রমা হাসপাতাল পেয়ে খুশি ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ

হাসপাতাল পেয়ে খুশি ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ

Share

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এর ফলে ওই এলাকার প্রায় ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ স্বাস্থ্য সেবা পাবেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের উদ্বোধন করা হয়। এরপর এলাকায় আনন্দ মিছিল করা হয়।

জগদল ইউনিয়নের বাসিন্দা আব্দুল মতিন বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি ঐ হাসপাতালের কার্যক্রম চালু হবে। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন পরিকল্পনামন্ত্রী। আল্লাহ উনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন।’

জগদল ইউনিয়নের আরেক বাসিন্দা জাহেদ আহমদ বলেন, ‘হাসপাতালটি চালু হওয়ায় আমরা এলাকার মানুষ অনেক খুশি। ১০-১২ বছর ধরে চিকিৎসা পেতে আমাদের খুব কষ্ট হয়েছে।’

গ্রামের বাসিন্দা নুর নাহার বলেন, ‘অনেক দিন ধরে আমি অসুস্থ। টাকার অভাবে দিরাই বা সুনামগঞ্জে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বাড়ির পাশে হাসপাতালটি চালু হওয়ায় বিনা টাকায়, বিনা ভোগান্তিতে ডাক্তার দেখাতে পেরেছি এবং ওষুধ বিনামূল্যে পেয়েছি।’

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...