Home প্রচ্ছদ হাঁটুর বয়সী হীরে ব্যবসায়ীর প্রেমে মজেছেন মালাইকা!

হাঁটুর বয়সী হীরে ব্যবসায়ীর প্রেমে মজেছেন মালাইকা!

Share

আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন ধরেছে। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন।

তবে দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন নতুন কানাঘুষো; হাঁটুর বয়সী যুবকের প্রেমে মজেছেন তিনি। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই লেন্সবন্দি হয়েছে মালাইকার ঘনিষ্ঠ রসায়ন ।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দু’জনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা যায়।

মালাইকা যার প্রেমে পড়েছেন, তিনি হিরে ব্যবসায়ী, নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর।

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে তারা একে-অপরকে ডেট করছেন। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও তারা মালাইকার ফ্রেমে ধরা পড়েছিলো।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...