Home জাতীয় স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: ড. মঈন খান

স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: ড. মঈন খান

Share

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গনতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন। বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না।

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের সরকার কোনও ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই।

Related Articles

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান

চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে হারাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী...

‘দুটি লক্ষ্য পূরণ হলেই বিশ্বমানের শিক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাঠদানের বয়সী কোনো শিশু যেন...

‘রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে’

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক...

মাধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

মিষ্টি মুখশ্রী আর মায়াবী চাহনির সারা অর্জুন দুরন্ত অভিনয়ে জানান দিলেন, তিনি...