Home আন্তর্জাতিক সৌদি সেনাবাহিনীতে নিয়োগ পাবেন নারীরাও

সৌদি সেনাবাহিনীতে নিয়োগ পাবেন নারীরাও

Share

সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও সেনাবাহিনীতে চাকরির আবেদন করতে পারবেন।

রোববার শুরু হওয়া একটি সমন্বিত নিয়োগ পোর্টালে সশস্ত্র বাহিনীর জন্য বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। সৌদি সরকারি পত্রিকা আরব নিউজ এমন খবর দিয়েছে।

সৌদি আরবের সেনাবাহিনী, রাজকীয় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী, রাজকীয় সৌদি নৌবাহিনী, রাজকীয় সৌদি কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে সৈনিক থেকে সার্জেন্ট পদমর্যাদায় লোক নেওয়া হবে।

নির্দিষ্ট শর্তানুসারে নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে সব আবেদনকারীকে। এছাড়া তাকে শারীরিকভাবে সুস্থ ও নির্ঞ্ঝাট কাগজপত্র থাকতে হবে। তবে নারীদের ক্ষেত্রে আলাদা কিছু মানদণ্ড দেওয়া হয়েছে।

নারী আবেদনকারীদের অবশ্যই ২১ ও ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। আর উচ্চতা থাকতে হবে ১৫৫ সেন্টিমিটার। তারা কোনো সরকারি কর্মকর্তা হতে পারবেন না।

বিবাহিত ও সৌদি নাগরিক না—তারা এতে আবেদন করতে পারবে না।

পরিচালন সিস্টেম বিশেষজ্ঞ হালাহ আল-ইয়ানাবাউই বলেন, আরব দেশগুলোতে গত ত্রিশ বছর ধরে সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দেওয়ার বিষয়টি বিতর্কিত ছিল। কিন্তু বাদশাহ সালমানের রূপকল্পে নারীদের সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল...

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান...

মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

আলোচনা ও কূটনৈতিক সমঝোতার জন্য ইরান প্রস্তুত। তবে কোনো ধরনের হুমকি বা...

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী জাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের...