Home খেলাধুলা সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

Share

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। ভারত–বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যত না দূরত্ব তৈরি হয়েছিল, তার চেয়েও বেশি চিন্তা ছিল দুই দেশের কূটনৈতিক মহলে। কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতেই যেন সেই উত্তাপ অনেকটাই কমে গেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে আগামী সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় টিম বাংলাদেশে আসছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড গত বছর আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করেছিল। তখনই ঠিক করা হয়েছিল যে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি টি–টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে সিরিজ খেলতে আসবে টিম ইন্ডিয়া। তবে সেটা আগের ঘটনা। কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে রীতিমতো ঝড় বয়ে যায় ক্রিকেট দুনিয়ায়। সেই ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে এসে দাঁড়ায় বলে মনে হয়েছিল ক্রিকেট মহলের। তবে সময় যতোই এগিয়ে যাচ্ছে ততই যেন শিথিল হচ্ছে দুই দেশের সম্পর্ক।

জট খুলছে কীভাবে? এর প্রধান কারণ বাংলাদেশের নতুন সরকার বিএনপি’র ক্ষমতায় আসা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন ছিল, বিএনপি ক্ষমতায় আসায় তা আর সেভাবে নেই। বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলার মাঠের মানুষ। বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল দায়িত্ব নেওয়ার পরই সাফ জানিয়েছিলেন, ক্রীড়া ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটাতে চান তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেটের এক কর্তা গণমাধ্যমে বলেন, ‘আগে তো অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থের জন্য ক্রিকেটকে ব্যবহার করছিল। এখন সেসব নেই। তা হলে সম্পর্ক আগের মতো না হওয়ার কী আছে।’

তথ্যসুত্রঃ কালবেলা

Related Articles

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...