Home প্রচ্ছদ সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

Share

চীনে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির চিত্রগ্রহণের জন্য সেরা সিনেফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন সামিউল করিম সপ্তক। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ এবং প্রযোজক মনোজ প্রামাণিক।

এবারের আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে চীনের ‘হার ফার্স্ট টেস্ট’ । একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মা ফুফু। অন্যদিকে থাই সিনেমা ‘নাইন টেমপলস টু হেভেন’-এর জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন সোমপোট চিডগাসর্নপংসে এবং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সোমপোপ সংকাম্পোল।

‘সাঁকোটা দুলছে’ নির্মাতা ইশতিয়াক আহমাদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই সঙ্গে এটি প্রযোজক মনোজ প্রামাণিকেরও প্রথম ফিচার ফিল্ম। মনোজের প্রতিষ্ঠান মনপাচিত্র-এর সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে মোগাদর ফিল্মস। সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে। এছাড়া পরামর্শক প্রযোজক হিসেবে ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট। সহপ্রযোজকের দায়িত্ব পালন করেছেন ফজলে হাসান শিশির।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাতে তিন নারীর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। কুসংস্কার, পিতৃতান্ত্রিক মানসিকতা ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে তাদের মুক্তির আকাঙ্ক্ষাই গল্পের মূল উপজীব্য। নানা প্রতিকূলতা পেরিয়ে এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং এক রহস্যময় হাতির সঙ্গে তার সাক্ষাৎ সিনেমাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

সাদাকালো চিত্রভাষায় নির্মিত ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ নারীর স্বাধীনতা, সামাজিক নিয়ন্ত্রণ, বিশ্বাস ও অস্তিত্বের প্রশ্নকে কাব্যিক আঙ্গিকে উপস্থাপন করেছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম এবং নিশাত তাসনিম।

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...