Home অন্যান্য ক্যাম্পাস শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ স্লোগানের মুখে পড়লেন ডাকসু নেতা মুসাদ্দেক

শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ স্লোগানের মুখে পড়লেন ডাকসু নেতা মুসাদ্দেক

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গত রাতে ‘কুয়াশার গান’ নামে একটি কনসার্ট আয়োজন করেছিল ডাকসু। তবে সেই কনসার্টে স্লোগান দিতে গিয়ে শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক জবাবের মুখে পড়েছেন সংসদটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে হওয়া এই অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

উপস্থিত শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানান, কনসার্ট চলাকালে মঞ্চে আসেন মুসাদ্দেক। তিনি তখন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তবে বিপত্তিটা বাধে তিনি যখন ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেন। তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব দেন ‘কোটা, কোটা’ বলে; অন্য একটি অংশ ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে থাকে তাকে। তিনি শেষটা করতে চেয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে আলোচিত স্লোগান ‘তুমি কে, আমি কে?’ বলে, সেখানেও শিক্ষার্থীরা তীর্যক উত্তর দেন ‘মুসাদ্দেক, মুসাদ্দেক’ বলে।

কনসার্টে কেন এমন স্লোগানের মুখে পড়তে হলো তাকে? এর কারণ সংবাদ মাধ্যমকে জানান  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের ওপর বিরক্ত হয়েই এই বিদ্রুপাত্মক স্লোগানগুলো দিয়েছে।’

শেষ কিছু দিনে একাধিক বিতর্কিত মন্তব্য করে মুসাদ্দেক আলোচনায় এসেছেন। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...