Home প্রচ্ছদ রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?

রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?

Share

পবিত্র রমজান মাস শুরু। কোরআন-হাদিসে রোজা ভঙ্গের কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে ছোট ছোট অনেক প্রশ্ন আসে।অনেকে জানতে চায় রোজা রেখে নখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে?

এ সম্পর্কে ওলামায়ে কেরামরা জানান, রোজা অবস্থায় হাত-পায়ের নখ ও চুল-দাড়ি কাটালে রোজার ক্ষতি হবে না। এর সঙ্গে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হয় মূলত পানাহার ও রতিক্রিয়া দ্বারা।

বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, সিয়ামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এটা জায়েজ রয়েছে। এটি মাকরুহ হবে না। সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যায়। উত্তম হলো, এগুলো কেটে নেয়া।

রোজা রেখে চুল ও দাড়ি কাটা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে শায়খ মাহমুদুল হাসান বলেছেন, হলো- রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই। এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। রোজা রেখে দাড়ি সেভ করলেও রোজা ভাঙবে না।

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...