Home অন্যান্য ক্যাম্পাস রাস্তার বেহাল অবস্থা নিয়ে সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবির ফলপ্রসূ আলোচনা

রাস্তার বেহাল অবস্থা নিয়ে সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবির ফলপ্রসূ আলোচনা

Share

মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল অবস্থা ও চলাচলজনিত দুর্ভোগ নিরসনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।

সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল সড়কটির বর্তমান অবস্থা এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মাছুদুর রহমান এবং প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।

আলোচনা শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সড়কটি দ্রুত চলাচল উপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামতকাজে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পানির লাইন স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করে আরসিসি ঢালাইয়ের কার্যক্রম শেষ করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।

বৈঠকে সিকৃবি প্রতিনিধি দল সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আরসিসি ঢালাইয়ের পূর্বে নির্দিষ্ট দূরত্ব পরপর ব্লক আকারে শোনালু, জারুল, কাঞ্চনসহ বিভিন্ন দেশীয় ফুলগাছ রোপণের পরামর্শ প্রদান করে।

সিসিক প্রশাসক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সিকৃবি প্রতিনিধি দল প্রশাসকের আন্তরিকতা, ইতিবাচক মনোভাব এবং সড়ক উন্নয়ন কার্যক্রমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...