Home জাতীয় রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক

রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক

Share

রাজধানীর রামপুরা থানার তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও’র সূত্র ধরে কফি হাউজের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

তারা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা থানার তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি ১১ এপ্রিলের। ওই ভিডিও’র সূত্র ধরে কফি হাউজের দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...