Home Uncategorized রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

Share

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি ছিলেন দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ সময়ের একজন কেন্দ্রীয় চরিত্র। তার সংগ্রামী পথ চলা ও কর্মময় জীবন নিয়ে দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।

২৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫ টায় রংপুর টাউন হলে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে আলোচনা সভায় এক ভিডিও বার্তায় এ আয়োজনের জন্য রংপুরবাসীকে ও বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটিকে ধন্যবাদ জানান আতিকুর রহমান রুম। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। এমন আয়োজনে জন্য আমি রংপুরবাসীকে ও বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি’র সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।

এসময় রংপুর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু,বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি,ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং নাট্য সম্পাদক বিভান বাদল, রংপুর জেলা জাসাসের আহ্বায়ক নুরুজ্জামান মানিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিটন পারভেজ, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, বিএনপির রংপুর মিডিয়া সেলের সদস্য জিয়াউর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি বিপ্লব হোসেন বিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরাল সুজন, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি ও জুনায়েদ চৌধুরি, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেদ রানা রাসুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে অতিথিরা শোক বইয়ে স্বাক্ষর করেন।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।প্রাথমিক পর্যায়ে বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত ১২টি জেলায় এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ঢাকা, দিনাজপুর ও বরিশালে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রংপুর ও খুলনার পর পর্যায়ক্রমে বগুড়া, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, ফেনী ও কক্সবাজারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে রাজধানীর জিয়া উদ্যান ও বিচারপতি শাহাবুদ্দিন পার্কেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...