Home খেলাধুলা যে কারণে ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করে দিলেন ফরাসি তারকা

যে কারণে ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করে দিলেন ফরাসি তারকা

Share

একজন ফুটবলারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে গৌরবের ব্যাপার, যার স্বাদ পেয়েছিলেন বেঞ্জামিন মেন্দি। সবার মতো তিনিও বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল রেপ্লিকা পেয়েছিলেন। আসল না হলেও, নিশ্চিতভাবে এটি তার জন্য এক অমূল্য জিনিস হওয়ার কথা। কিন্তু সেই ট্রফি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। দ্য সান-এর প্রতিবেদন। এনিয়ে ব্যঙ্গ করে নিজের বক্তব্যও দিলেন ফরাসি ডিফেন্ডার।

আমেরিকান নিলাম কোম্পানি গোল্ডিনের ‘গ্লোবাল ফুটবল অকশান পার্ট ২’এর মাধ্যমে ৬২ হাজার ডলারে নিজের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করেছেন মেন্দি। শুদু তাই নয়, ফাইনাল জয়ের পর সতীর্থ পল পগবার কাছ থেকে পাওয়া দামী একটি আংটিও বিক্রি করেছেন তিনি।

শুক্রবার রাতে নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে মেন্দি এক পোস্টে ট্রফি বিক্রির খবর নিশ্চিত করেন। ব্যঙ্গ করে তিনি বলেন, ‘এটা কি আমার ট্রফি নাকি আপনাদের ট্রফি? যাই হোক, এটা আমার জিনিস। এটা আমার ট্রফি, আমি যা চাই তাই করতে পারি। তাছাড়া এটা ক্যাবিনেটে আমার অনেক জায়গা নিচ্ছিল।’

নিলামে ট্রফি বিক্রির সনদপত্রও দেখিয়েছেন মেন্দি। রেপ্লিকার নিচের দিকে একটু ক্ষয় হয়ে গিয়েছিল। এই ফরাসি ডিফেন্ডার জানান, তার কাছে বিক্রির জন্য আরও ট্রফি আছে এবং তার ক্যারিয়ারে জেতা কিছু সম্মানজনক ট্রফিও দেখান।

৩২ বছর বয়সী মেন্দি বর্তমানে পোলিশ দল পোগোন শেজেসিনে খেলেন। ২০২১ সালে ম্যানসিটিতে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছিল। কারাগারে আটক থাকার পর দুই বছর পর মুক্তি পান তিনি। তারপর থেকে তার পেশাদার ক্যারিয়ার ছন্দে ফেরেনি। লরিয়েন্ত ও জুরিখের মতো দলের হয়ে খেলেছেন।

Related Articles

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

একটি সিনেমার নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে গুরুতর চোটের শিকার হয়েছেন ভারতের...

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও...

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান জাতীয় সংসদের প্রতি...

বগুড়ায় জুলাই গন অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্টাবার্ষীকী পালিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে বগুড়ায় স্মরণসভা ও...