Home প্রচ্ছদ যে কারণে ক্যাটরিনার ফ্যানপেজ বন্ধ করে দিল জেন-জি এডমিন

যে কারণে ক্যাটরিনার ফ্যানপেজ বন্ধ করে দিল জেন-জি এডমিন

Share
ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে নীরব থাকায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ৭০ হাজারের বেশি অনুসারীর একটি জনপ্রিয় ফ্যানপেজ বন্ধ করে দিয়েছেন পেজটির জেন-জি অ্যাডমিন।
বুধবার (২২ জুলাই) ই-টাইমসের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে পরিচালিত ওই ফ্যানপেজে এক বিদায়ী বার্তায় অ্যাডমিন জানান, ছোটবেলা থেকেই ক্যাটরিনার ভক্ত ছিলেন তিনি। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অভিনেত্রীর নিরবতা তাকে হতাশ করেছে। তাই আর ফ্যানপেজ চালিয়ে যেতে চান না।
ফ্যানপেজ বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এক পক্ষের মতে, সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুতে তারকাদের অবস্থান জানানো উচিত।
অন্যদিকে অনেকেই বলছেন, কোনো অভিনেতা রাজনৈতিক বা সামাজিক প্রতিটি বিষয়ে মন্তব্য করতে বাধ্য নন।
এদিকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ক্যাটরিনা কাইফ এ ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ভারতে নিট (NEET) মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। সংসদ অভিমুখে বিক্ষোভে পুলিশি সংঘর্ষের পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
সূত্র: গালফ নিউজ
Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...