Home প্রচ্ছদ যমুনা সেতুতে ১১ দলের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল দেওয়া হয়নি : রিজভী

যমুনা সেতুতে ১১ দলের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল দেওয়া হয়নি : রিজভী

Share
যমুনা সেতু পার হওয়ার সময় ১১ দলীয় জোটের লংমার্চে ব্যবহৃত কিছু গাড়ির টোল পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ৪৫০টি গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে লংমার্চ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।
রিজভী বলেন, জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করছে। বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় না নিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দল সংসদ ও রাজপথে আন্দোলন করবে, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণে তাদের কোনো কর্মসূচিতে সরকার বাধা দেয়নি। তবে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে ৪৫০টি গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।
ডিজেলের দাম প্রসঙ্গে রিজভী বলেন, প্রতি লিটার ডিজেল ৯০ টাকা লোকসান দিতে হয়, মূল্য সমন্বয়ের পর ৭০ টাকা দিতে হবে। এ বিষয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, গুপ্ত বলে পরিচিত ছাত্র সংগঠন রাজশাহী রেলস্টেশনে নজিরবিহীন ভাঙচুর করেছে। যে ছেলেগুলো পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এদের বিরুদ্ধে একটা লংমার্চ করেন।
রিজভী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ বেড়েছে। বৈশ্বিক সংকট কমে এলে জনভোগান্তিও কমবে।
Related Articles

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক...

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...