Home খেলাধুলা মোহামেডানের ভোটার হয়ে সমালোচনায় সাকিব

মোহামেডানের ভোটার হয়ে সমালোচনায় সাকিব

Share

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন নির্বাচনে ভোটার হয়ে রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান।

মতিঝিলের ঐতিহ্যবাহী এ ক্লাবটির আসন্ন নির্বাচনে ভোটার তালিকায় ৩১০ নম্বরে নাম রয়েছে সাকিবের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব। মার্চের শেষ সপ্তাহে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি।

শুধু সাকিব আল হাসানই নন, মোহামেডানের আসন্ন নির্বাচনে ভোটার তালিকায় নাম রয়েছে ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা একেএম মুমিনুল হক সাঈদ, প্রতারণা মামলার আসামি শফিউল্লাহ আল মুনীরের। মোহামেডানের ভোটার হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এমপি। পাপনের মতো মোহামেডানের ভোটার হয়েছেন আবাহনীর আরেক কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক।

২১৩ সদস্য নিয়ে লিমিডেট কোম্পানি হিসেবে পথচলা শুরু করা মোহামেডানের খসড়া ভোটার তালিকায় নতুন মুখ আরও ১২৯ জন। নতুনরা ৬ মার্চের নির্বাচনে ভোটাধিকার পেলেও ক্লাবের পরিচালক হতে পারবেন না।

আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ মার্চ। ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি হবে। একজন সভাপতি ও ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...