Home খেলাধুলা মেসির শ্রেষ্ঠত্ব মানতে নারাজ রোনালদো

মেসির শ্রেষ্ঠত্ব মানতে নারাজ রোনালদো

Share

গত ১৫ বছর ধরে একটি বিতর্ক যেন থামছেই না। লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল বিশ্বে কে সেরা? যদিও দুজনই প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরাদের অন্যতম। তবে তাদের দুজনের মাঝে কে সেরা? সেটির উত্তর খোঁজা কঠিন। ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে অবশ্য সেরার প্রশ্নে নিজেকে মেসির চেয়ে এগিয়েই রাখলেন রোনালদো।

মরগানের ইউটিউব শো- আনসেন্সরড উইথ রোনালদোতে সি আর সেভেন কথা বলেছেন তাকে নিয়ে হওয়া সব বিতর্কিত ইস্যুতে। ভক্ত তো বটেই, সমালোচকদের জন্যও আছে অনেক উত্তর। সাক্ষাৎকারের এক পর্যায়ে মরগান রোনালদোকে সরাসরি প্রশ্ন করেন, ‘মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী ভাবেন?’ জবাবে ৪০ বছর বয়সী রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এর সাথে একমত নই। এক্ষেত্রে আমি বিনয়ী হতে চাই না।’

রোনালদোর এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য জোরালো যুক্তিও রয়েছে। ক্যারিয়ারে ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়া এই তারকা পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরো এবং পরে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। তার ঝুলিতে আছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ব্যালন ডি’অর এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের বিশ্বরেকর্ড।

অন্যদিকে, শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পিছিয়ে নেই লিওনেল মেসিও। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এই কিংবদন্তি ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। এ ছাড়া জিতেছেন দুটি কোপা আমেরিকা ও একবার ফিনালিসিমা। ক্লাব পর্যায়ে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন প্রথম শিরোপা। তার অর্জনের ঝুলিতে আছে লা লিগার সর্বোচ্চ ৪৭৪ গোলের রেকর্ড এবং ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...