Home খেলাধুলা মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

Share

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। নিজেদের মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোল ও শেষ দিকে ব্রাইন মেন্দেসের সমতাসূচক গোলে শেষ পর্যন্ত ২-২ ড্র করতে হয়েছে দলটিকে।

রোববার (২ আগস্ট) ফ্লোরিডার এনইউ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের ১৬তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

তবে ৩৪তম মিনিটে ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু। প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন গোল করে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন স্বাগতিকদের।

ম্যাচের শুরুতে বেঞ্চে থাকা মেসি দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামেন। মাঠে নেমেই আক্রমণে গতি আনেন আর্জেন্টাইন অধিনায়ক। ৫৬তম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

তবে ৮৪তম মিনিটে ব্রাইন মেন্দেস গোল করে আবারও সমতায় ফেরান কলম্বাস ক্রুকে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের ভেতরে উঁচু বল পেয়ে তার হেড গোলরক্ষককে পরাস্ত করলেও বল দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এক মিনিট পর আরও একটি সুযোগ তৈরি হলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

মেসির পাশাপাশি বিশ্বকাপ শেষে এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...