Home বিনোদন মুক্তির প্রথম দিনেই বাজিমাত ‘রুহি’

মুক্তির প্রথম দিনেই বাজিমাত ‘রুহি’

Share

রাজকুমার রাও, জাহ্নবী কপূর এবং বরুণ শর্মা অভিনীত ‘রূহি’ মুক্তির প্রথম দিনেই মাত করেছে। আয় করেছে ভারতীয় ৩.০৬ কোটি টাকা। করোনা পরবর্তী হিন্দি চলচ্চিত্রের জন্য যা এক দুর্দান্ত সূচনা। রাজকুমার রাও, জাহ্নবী কপূর এবং বরুণ শর্মা অভিনীত ‘রূহি’ আসলে ‘স্ট্রি’ ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি।এই সিনেমা বলিউডের হরর-কমেডির তালিকায় নতুন সংযোজন তৈরি করেছে।

‘রূহি’ এমন এক ভূত যে গাইতে খুব ভালোবাসে। আর যদি সে কোনো বাড়ির বিয়ের খবর পায়, তখন বরকে ঘুম পাড়িয়ে রাখে আর এই সময়টায় সে কনের ওপর ভর করে। কিংবা মধুচন্দ্রিমায় যাওয়া নববধূদের অপহরণ করে ডাইনির ভূমিকায় জাহ্নবী।

ট্রেলারে দেখানো হয়েছে রাজকুমার রাও এবং বরুণ শর্মাকে খুব সাহসের সঙ্গে ভয়ঙ্কর ও আনপ্রেডিক্টেবল জানহ্বী কাপুরের সাথে বিভিন্ন অবস্থায় মানানোর চেষ্টা করছেন। ‘রুহি’-ই ভূত নাকি রুহি ভূতের কবলে সে দন্দ পরিচালক রেখেছে। ২০১৮ সালের ছবি ‘স্ত্রী’-র পরে,অভিনেতা রাজকুমার ও প্রযোজক দীনেশ ভিজানের আরও একটি যৌথ উদ্যোগ এই ‘রুহি’।

হরর-কৌতুক যারা পছন্দ করেন , তাদের বিপুল ভালোবাসা পেয়েছে সিনেমাটি । চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাথির কথায় , প্যান্ডেমিক পরিস্থিতিতে একটি ৩ কোটি টাকার সিনেমা ততটাই চমকপ্রদ যতটা আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে এমন এক সিনেমা আসে যা ৯-১০ কোটি টাকা আয় করে প্রথম দিনে।

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...