Home প্রচ্ছদ মিস ইউনিভার্সের ৩০ নম্বরে মিথিলা, তবুও যেনো ইতিহাস!

মিস ইউনিভার্সের ৩০ নম্বরে মিথিলা, তবুও যেনো ইতিহাস!

Share

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও এখানেই তার যাত্রা থেমে যায়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্লেসমেন্ট পাওয়ায় এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং সামগ্রিক প্রস্তুতির জন্য তিনি ইতিবাচক সাড়া পান। সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি এগিয়ে ছিলেন, যদিও ভোটিং প্রক্রিয়া নিয়ে তার কিছুটা হতাশা ছিল।

অনেকের প্রশ্ন ছিল—ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর তিনি আর এগোতে পারলেন না? নিয়ম অনুযায়ী, দর্শক ভোট ছাড়াও পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের বিশ্লেষণই চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মিথিলার সেরা ৩০-এ ওঠা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পেজেন্ট বিষয়ক প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ সামাজিকমাধ্যমে লিখেছে,
“বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তাদের প্রচেষ্টা সফল হয়েছে।”

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষও এক বিবৃতিতে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সকল সমর্থককে।’

এছাড়া দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতা শুরুর আগে এক প্রি-পেজেন্ট মিটিংয়ে থাই পেজেন্ট পরিচালকের হাতে অপমানিত হয়েছিলেন তিনি, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু পিছনে ফেলে বিজয়ী হন এই ২৫ বছর বয়সী সমাজকর্মী। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীনার সিং। সেরা ৫-এ জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্টের প্রতিযোগীরা। সুইমস্যুট রাউন্ড শেষে নির্বাচিত ৩০ জন থেকে ইভিনিং গাউন রাউন্ডে তালিকা ১২-তে এবং পরে চূড়ান্তভাবে ৫-এ নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী নাদিন আইয়ুবও সেরা ৩০-এ জায়গা করে নেন।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...